চিপ তৈরিতে ভারতে ৮ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে ইসরাইলি প্রতিষ্ঠান

১১ ফেব্রুয়ারি, ২০২৪ ২০:৩৩  

চিপ উৎপাদনের জন্য ৮ বিলিয়ন ডলার বিনিয়োগে ভারতে কারখানা স্থাপন করতে চায় ইসরাইলি প্রতিষ্ঠান টাওয়ার সেমিকন্ডাক্টর। এর জন্য দেশটির সরকারের কাছে একটি প্রস্তাবও দিয়েছে কোম্পানিটি। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের বরাতে এ তথ্য জানিয়েছে রয়টার্স।

খবরে বলা হয়, ভারতে কারখানা স্থাপনের জন্য প্রস্তাবে ভারত সরকারের কাছে প্রণোদনা চেয়েছে টাওয়ার সেমিকন্ডাক্টর। তারা দক্ষিণ এশীয় দেশটিতে ৬৫ ন্যানোমিটার এবং ৪০ ন্যানোমিটার চিপ তৈরি করতে চাইছে।

এবিষয়ে বিস্তারিত জানতে রয়টার্সের পক্ষ থেকে টাওয়ার সেমিকন্ডাক্টর এবং ভারতের আইটি মন্ত্রণালয়ে যোগাযোগ করা হলে তারা তৎক্ষণিকভাবে সাড়া দেয়নি।

ডিবিটেক/বিএমটি